টাকা ছুড়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেপ্তার

১০ মে ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ১০:৩০ PM
তামান্না শারমিন

তামান্না শারমিন © সংগৃহীত

বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে ‘সন্ত্রাসী’ স্বামী সাজ্জাদ হোসেনকে (ছোট সাজ্জাদ) ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরের চান্দগাঁও বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না।

গত ৩০ মার্চ বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি করলে দুজন নিহত হন। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তাঁর স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ইতিমধ্যে মামলায় তামান্নাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ পাঁচ কারণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9