গ্রাহকদের ১২ কোটি টাকা নিয়ে এনজিওর মালিকরা উধাও, ভুক্তভোগীদের মানববন্ধন

১১ মে ২০২৫, ০৩:০৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন

ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন © টিডিসি

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর এলাকায় গ্রাহকদের প্রায় ১২ কোটি টাকা নিয়ে বেসরকারি এনজিও ‘গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র তিন মালিক উধাও। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা শনিবার (১০ মে) বিকেলে এনজিওর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী গ্রাহকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত তাদের টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানা গেছে, প্রায় ১২ বছর আগে প্রতিষ্ঠিত এই সমবায় সমিতিতে ছয় শতাধিক গ্রাহক নিয়মিতভাবে এফডিআর হিসেবে টাকা জমা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির তিন পরিচালক—সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই আত্মগোপনে চলে যান। এতে গ্রাহকরা তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী ফারজানা উসনাত জাহান ঊষা, মো. দুলাল, গোলাম মাওলা, মো. নান্না হাওলাদার, মো. রুবেল হোসেন, মো. আইউব আলী ও কুরছিয়া প্রমুখ জানান, বহু কষ্টে জমানো অর্থ ওই এনজিওতে রেখেছিলেন তারা। এখন কর্তৃপক্ষের নিরুদ্দেশ হয়ে যাওয়া তাদের চরম অনিশ্চয়তায় ফেলেছে।

আরও পড়ুন: এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা, সীমিত যান চলাচল

গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ফিল্ড অফিসার মোসা. শাহনাজ বলেন, ‘গ্রাহকের কাছে গিয়ে মাসে এক লাখ টাকায় দুই হাজার টাকা মুনাফা দেওয়ার কথা বলে টাকা এই সমিতিতে দেড় কোটি টাকা কালেকশন করে দিয়েছি।’

এ বিষয়ে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ও বড়ইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক ননী জানান, গ্রাহকদের আসল টাকা ফেরত দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন। এজন্য আপাতত এফডিআরের মুনাফা প্রদান বন্ধ রাখা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সব গ্রাহকের আমানত পরিশোধ করা হবে।

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9