‘বগুড়া বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন

১২ জুন ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানবন্ধন

বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানবন্ধন © টিডিসি

‘বগুড়া বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বগুড়ার রয়েছে অনন্য ভৌগোলিক অবস্থান। আয়তন, ইতিহাস, ঐতিহ্য, শিল্প-কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদনসহ নানা দিক থেকেই বগুড়া একটি সম্ভাবনাময় জেলা। বিভাগ গঠনের জন্য প্রয়োজনীয় সব উপাদান বগুড়ার রয়েছে, তবুও এটি বারবার অবহেলিত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি— বগুড়াকে বিভাগ ঘোষণার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।’

তারা আরও বলেন, ‘বগুড়ার রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বগুড়াকে বিভাগ ঘোষণা করা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকেও এটি একটি উপযুক্ত প্রস্তাব। জনগণের স্বার্থে এবং ন্যায্যতার ভিত্তিতে বগুড়াকে বিভাগ ঘোষণা করতে হবে।’

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9