সেনা সদস্যর বাড়িতে হামলা, বিএনপির দুই নেতা বহিষ্কার

১১ জুন ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৮:৫১ PM
বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা ও রফিকুল ইসলাম রফিক

বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা ও রফিকুল ইসলাম রফিক © টিডিসি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সেনাসদস্যের বাড়িতে হামলার ঘটনায় রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (১১ জুন) জেলা বিএনপির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

বহিষ্কৃত নেতারা হলেন, পুঠিয়া উপজেলা বিএনপি সাবেক সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক।  

জানা গেছে, আনোয়ারুল ইসলাম জুম্মা দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে স্কুলে যেতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে জেলা বিএনপি আনোয়ারুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে তার জবাব দলীয় নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।  

অন্যদিকে রফিকুল ইসলাম রফিক পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে দুই সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তার নামে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায় যে, রফিকুলের নেতৃত্বে একদল লোক একটি সেনা সদস্যের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। অন্যজনের বাড়ির জানালা ভেঙে দেওয়া হয়।  

ঘটনাটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত হওয়ায় দ্রুত বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়।  

জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হয় না। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে দুজনকেই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রফিকুল ইসলামের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হলেও তিনি এখনও গ্রেপ্তার হননি। পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে, তাকে খুঁজে বের করতে বিশেষ অভিযান চলছে। অন্যদিকে, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে হস্তক্ষেপের ঘটনায় শিক্ষা প্রশাসনও ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে।  

 

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9