বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরের পোস্ট

২৯ জানুয়ারি ২০২৬, ১২:২০ AM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতে উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (২৯ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিন্দা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ হলেন শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করি। আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাক বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে।

তিনি বলেন, এ ঘটনায় ৫০ এর অধিক জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ রাত ৯.২০টায় রেজাউল করিম শাহাদাতবরণ করেন। আল্লাহ তায়ালা তাঁকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। আমিন। 

এ ব্যাপারে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায় জানিয়ে জামায়াত আমির বলেন, তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার। আমরা চাই দ্রুত এদেরকে পাকড়াও করা হোক। কোন ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।

শেষে তিনি গুরতর আহতদের সুস্থতা কামনায় বলেন, যারা গুরতর আহত হয়েছেন তাঁদের জন্য মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬