বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:০১ AM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন তারেক রহমান। তিন দিনের এই প্রচারাভিযান শুরু করতে এদিন দুপুরে রাজশাহী যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠ নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপর বিকাল সাড়ে ৫টায় নওগাঁওর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন চেয়ারম্যান।

বিএনপি চেয়ারম্যানের তিনদিনের কর্মসূচির মধ্যে আছে ৩০ জানুয়ারি তিনটা ৪৫ মিনিটে  রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা –টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা।

এই সফর কালে দুইদিন বগুড়ায় হোটেল নাজে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারাভিযান করেছেন তিনি। এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ১৬টা নির্বাচনী জনসভা করেছেন। এইসব জনসভায় ব্যাপক মানুষের উপস্থিতির কারণে তারেক রহমান প্রতিটি সমাবেশে আসতে ৩/৫ ঘন্টা বিলম্ব হয়েছে। গভীর রাত পর্যন্ত মানুষজন বসে ছিলো বিএনপি চেয়ারম্যানের অপেক্ষায়।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬