বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪

১১ জুন ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার

দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাসী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সায়মা রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার পরিবারের আরও ৪ সদস্য। বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সায়মার বাবা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আসিক দাওয়ান (১০) ও আ. রহমান (৪)।  তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান। 

তিনি জানান, প্রাইভেটকারে করে একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ৫জন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সায়মা মারা যান। 

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মানস ভট্টাচার্য বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সায়মা মারা যায়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬