আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১১ জুন ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকে

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকে © টিডিসি

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী রেলপথ অবরোধ করে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকে।

বুধবার (১১ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি রেল কর্তৃপক্ষের আশ্বাসে সকাল সাড়ে ৮টার দিকে প্রত্যাহার করা হয়। অবরোধকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী ২০ জুন আবারও রেলপথ অবরোধ করা হবে।

অবরোধকারীদের দাবি অনুযায়ী, নন্দনগাছী রেলস্টেশনে যেসব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চাওয়া হয়েছে। সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা-রাজশাহী রুট)বরেন্দ্র এক্সপ্রেস (রাজশাহী-চিলাহাটি রুট) সাগরদাঁড়ি এক্সপ্রেস (রাজশাহী-খুলনা রুট) ঢালারচর এক্সপ্রেস (রাজশাহী-পাবনা রুট)।

আরও পড়ুন: রাজশাহীতে ট্রেন আটকে বিক্ষোভ, সিদ্ধান্ত জানাল উভয় পক্ষ

এলাকাবাসীর দাবি, এসব ট্রেন নন্দনগাছী স্টেশনে যাত্রাবিরতি দিলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে এবং তারা সরকারি সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬