টাকা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৮

১০ জুন ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৮:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার মদনে টাকা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন জহরু মিয়া (৩০), জুলহাস খান (৩৬), আজিদা আক্তার (৫০), মো. সাইদুল (৪০) ও রিজম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমশ্রী গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার মনিহারির দোকান রয়েছে। দোকান থেকে ছয় হাজার টাকা চুরি হয়। এ চুরির জন্য একই গ্রামের সালেম উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়াকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন: লন্ডনে চার দিনের সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইউনূস

বিষয়টি সোহেল মিয়ার ভাতিজা এমদাদ মিয়া জানতে পেরে উপজেলার হাটশিরা বাজার থেকে কাইয়ুম মিয়াকে ধরে নিয়ে আসেন। বিষয়টি বাবা সালেহ উদ্দিন জানতে পেরে সোহেলকে দুই হাজার টাকা দিয়ে ক্ষমা চান। সোহেল টাকা না রেখে ফেরত দেন। পরে এ নিয়ে সাহেল উদ্দিনের খালাতো ভাই ইউপি সদস্য ফারুক মিয়ার সঙ্গে সোহেলর বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় পক্ষে অন্তত ১৮ জন আহত হন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘এ ব্যাপারে কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950