চাঁদপুর-২ আসন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এবি পার্টির প্রার্থী

১৩ জানুয়ারি ২০২৬, ০৩:০২ PM
রাশিদা আক্তার মিতু

রাশিদা আক্তার মিতু © সংগৃহীত

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনের আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী রাশিদা আক্তার মিতুর  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়নপত্র বৈধতা পায়। 

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রাশিদা আক্তার মিতু নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে মঙ্গলবার সকালে কমিশন তা মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় রাশিদা আক্তার মিতু বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমরা ন্যায়বিচার পেয়েছি। তরুণ সমাজের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত রাজনীতির লক্ষ্যেই আমার এই পথচলা।’

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং এলাকার তরুণ ভোটারদের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপন করবেন।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও পরবর্তী সময়ে আপিলের মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। রাশিদা আক্তার মিতুর মনোনয়ন বৈধ ঘোষণায় এ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও গতিশীল হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9