কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

০৯ জুন ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১১:৫৮ AM
কক্সবাজারের সায়মন বীচ পয়েন্ট

কক্সবাজারের সায়মন বীচ পয়েন্ট © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের সায়মন বীচ পয়েন্টে একসাথে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।  আজ সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান। 

নিহতরা হলেন, শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। 

নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, বাবা ও ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে এবং একপর্যায়ে মৃত্যু বরণ করেন তারা।

তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬