পিরোজপুরে বাস ভাড়া যৌক্তিক করার দাবিতে যাত্রী কল্যাণ সমিতির মানববন্ধন

০৪ জুন ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতির মানববন্ধন

পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতির মানববন্ধন © টিডিসি

পিরোজপুর থেকে নাজিরপুর, গোপালগঞ্জ হয়ে ঢাকা যাওয়া আসার ভাড়া যৌক্তিক নির্ধারনের দাবিতে  মানববন্ধন করেছে  পিরোজপুর যাত্রী কল্যান সমিতি। বুধবার  (৪ জুন)  সকালে জেলার শহীদ মিনার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর যাত্রী কল্যান সমিতির আহ্বায়ক মইনুল আহসান মুন্না, নারীনেত্রী খালেদা আক্তার হেনা, সিনিয়র যুগ্ন আহবায়ক খালিদ আবু, যুগ্ন আহবায়ক জগৎ প্রিয় দাস বিষু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো নাসির উদ্দিন, সাংবাদিক খেলাফত হোসেন খসরু ও সদস্য সচিব হাছিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনের আহ্বায়ক মইনুল আহসান মুন্না দ্য ডেইলি ক্যাম্প্যাস কে বলেন, বিগত সরকারের মেয়াদ শেষের দিকে ভাড়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছিল। বর্তমান বৈষম্যহীন সমাজে আমরা এই বৈষম্য চাই না। সরকার নির্ধারিত ভাড়ার ভিত্তিতে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট ভাড়া নির্ধারনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন,  ভাড়া জনপ্রতি সর্বোচ্চ ৫৫০ টাকা হবে, অথচ কৌশলে বিআরটিএকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া জনপ্রতি ৬৫০ টাকা করে আদায় করা হচ্ছে। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬