ঈদে বাড়ি ফেরা হলো না ৫ জনের, সড়কে গেল প্রাণ

০৪ জুন ২০২৫, ০৯:৫২ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
ফরিদপুরে বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ

ফরিদপুরে বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন (শনিবার)। তবে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবালাতলা এলাকায় ঢাকা–বরিশাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। 

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের ছেলে মিজানুর রহমান (৪৫) ও মাদাইপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রা গাড়িটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে।

আবু জাফর আরও বলেন, ঘটনাস্থলে মাহিন্দ্রার চারজন যাত্রী নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজন পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্যাগ: ফরিদপুর
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9