দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

৩১ মে ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৩:৩৯ PM
নিহত এনজিও কর্মী রাসেল শশীভূষণ

নিহত এনজিও কর্মী রাসেল শশীভূষণ © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে মালবাহী একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. রাসেল (২৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে চরফ্যাশন-দুলারহাট সড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পরিবার উন্নয়ন সংস্থার (FDS) দুলারহাট শাখার একজন মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো রাসেল সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে রাসেল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথে, ভোলা সদরের কাছাকাছি পৌঁছালে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, “এ বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য আসেনি। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9