ডায়াগনস্টিক সেন্টারে সরকারি সিরিঞ্জ ব্যবহার, ৩০ হাজার টাকা জরিমানা

২৫ মে ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৮:০৯ PM
নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান © টিডিসি

চাঁদপুরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সরকারি সিরিঞ্জ ব্যবহারের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।

আজ রবিবার (২৫ মে) শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অভিযান পরিচালনা করে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন এবং জরিমানা করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানে ৪৮৪টি সরকারি সিরিঞ্জ জব্দ করা হয়। এগুলো পরবর্তী সময়ে চাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের দপ্তরে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন যে ২০ নেতা

এ ছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9