গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

২৩ মে ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ১০:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহমুদা নুর নিধি (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মাসকা গ্রামে ঘটনাটি ঘটে।

মাহমুদা নুর নিধি মাসকা গ্রামের আলম মিয়ার মেয়ে এবং স্থানীয় মাসকা ইকরা বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিধি দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে নিধির দেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬