পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

১৩ মে ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ১২:৩৬ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশা গ্রামের মো. আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাস তাদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী, ছেলে ও ভাতিজি মারা যান। এ সময় আহত হন আশরাফুলসহ চারজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এসএসসি উত্তরপত্র মূল্যায়নে অনীহা, পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান বোর্ডের

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই আশরাফুলের স্ত্রী, ছেলে ও ভাতিজি মারা যায়। এ সময় আহত হন আশরাফুলসহ চারজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9