ইফতার মাহফিলকে কেন্দ্র করে ‘স্বেচ্ছাসেবীদের’ ওপর যুবদল নেতার হামলা

১৬ মার্চ ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২১ AM

© সংগৃহীত

ইফতার আয়োজনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমরাইতো সমাজ সেবামূলক’ সংগঠনের সদস্যদের ওপর যুবদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কাজী আফতাবুল ইসলামসহ আরও ২/৩ জন। 

হামলার ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ইফতার মাহফিলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগ সূত্রে জানা যায়, শর্শদি ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল এ হামলার সাথে জড়িত ছিল। 

আরো পড়ুন: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ভুক্তভোগী কাজী আফতাবুল ইসলাম বলেন, আমরা গত একমাস ধরে ইফতার মাহফিলের প্রস্তুতি নিচ্ছিলাম এবং সবাইকে দাওয়াত দিচ্ছিলাম। যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু তারা শুক্রবার রাত ১১টায় একই স্থানে পাল্টা ইফতার আয়োজনের ঘোষণা দেয়।

পরে শনিবার ইফতারের পর আমাদের সংগঠনের উপদেষ্টার নেতৃত্বে তাদের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়ার নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। 

অভিযুক্ত ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠনের ও আমাদের একই দিনে ইফতার মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। শনিবার সংগঠনের মাসুম বিল্লাহসহ কয়েকজন প্রস্তাব দেয় আমরা ইফতার করব আপনারা করবেন না। আমরা তাদের ইফতারের বিরুদ্ধে ছিলাম না। তাদের প্রস্তাব অনুযায়ী একদিন পরে করার চিন্তাও করেছি। 

কিন্তু তাদের সংগঠনের সভাপতি ও ক্যাশিয়ার ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল। যার কারণে তাদেরকে বাদ দিয়ে ইফতারের আয়োজন করতে বলেছিলাম। এটি বলাতে তারা আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আমি, সাদ্দামসহ আরও দুইজন এবং তাদের কয়েকজন ড্রেনে পড়ে আহত হই।

ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9