বিয়ে বাড়ির পুকুরে প্রাণ গেল স্কুলছাত্রের

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ PM
আরাফাত হোসেন মাহিন

আরাফাত হোসেন মাহিন © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন মাহিন (১০)। সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে।

এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল তার মা কুলসুমা আক্তার মুন্নী মৃত্যুবরণ করেন। ফলে মাকে হারিয়ে এতিম হয়ে যায় ছেলেটি। মায়ের অভাব অনেকটা কাটিয়ে সর্বদা আগলিয়ে রাখতেন তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ। অবশেষে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হল তার।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬