টেকনাফে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৮

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ PM
বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা © টিডিসি

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় কক্সবাজার টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক হ্নীলা ইউনিয়নের লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন ওরফে লালু ও পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সকালে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9