গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামের এক তরুণকে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই বুলবুল চৌধুরী জানান, সুফিয়ান সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। তার অভিযোগ, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই সুফিয়ানকে হত্যা করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব জিলানী জানান, হাসপাতালে আনার আগেই সুফিয়ানের মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত সুফিয়ান চৌধুরী বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে চটপটি ব্যবসায়ী মো. আনিসুর রহমানসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬