ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশের ডাক দিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ AM
ডাকসু

ডাকসু © সংগৃহীত

ক্রীড়াঙ্গনসহ বাংলাদেশের ওপর ভারতের ‘আধিপত্যবাদী’ আচরণ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় ষড়তন্ত্রের প্রতিবাদে সমাবেশ ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

আরমান হোসেন জানিয়েছেন, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ফেসবুক পোস্টে আরমান লিখেছেন, ‘ভারতের ইচ্ছায় আইসিসি বাংলাদেশ ক্রিকেট টিমকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। আইসিসি চাইলেই নিরাপত্তা নিশ্চিত করে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশ টিমকে খেলাতে পারত। কিন্তু এমন সৈরাচারী সিদ্ধান্ত বৈশ্বিক ক্রীড়াঙ্গনের জন্য হুমকি স্বরুপ। ভারতের বাংলাদেশের উপর এমন আধিপত্যবাদী আচারণে আমরা শঙ্কিত।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা দেখেছি শহীদ ওসমান হাদির খুনি ও জুলাই গণহত্যাকারীদেরকে ভারত আশ্রয় দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভারতীয় ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বিগত চারটি নির্বাচনেও ভারতে হস্তক্ষেপ পরিলক্ষিত হয়েছে। আমরা এগুলোর প্রতিবাদ জানাতে 
কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব। ক্রীড়া ও বাংলাদেশপন্থীদের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬