পুলিশকে বাড়ি ভাড়া দেওয়ায় ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, নেওয়া হল ঢামেকে

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ AM
গুলিবিদ্ধ ব্যবসায়ী হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান

গুলিবিদ্ধ ব্যবসায়ী হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান © সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ফাঁড়ি স্থাপনে পুলিশকে বাড়ি ভাড়া দেওয়ায় হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আহত কাইয়ুম দেওয়ানের ছোট ভাই মাইন উদ্দিন দেওয়ান গণমাধ্যমকে জানান, তার ভাই দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকায় একটি পুলিশ ফাঁড়ির জন্য বাড়িভাড়া নেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু কেউ ভাড়া দিতে রাজি না হওয়ায় তার ভাই বাড়িভাড়া দিতে রাজি হন।

তিনি আরও জানান, পুলিশ ফাঁড়ি স্থাপনের পর ওই এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও মাদক কারবার বন্ধ হয়ে যায়। এতে একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তাদের হুমকি দিতে থাকে।

মাইন উদ্দিন দেওয়ান জানান, শুক্রবার বিকেলে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল ছুরি-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয় এবং পায়ে চারটি গুলি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে গজারিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা বেশ আশঙ্কাজনক।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9