৬ এডমিনের সঙ্গে বাদ পড়লেন ২ পুলিশ ক্যাডারও

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ PM
বিসিএস

বিসিএস © সংগৃহীত

৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেটে ৬ এডিমিন ক্যাডারের পাশাপাশি পুলিশ ক্যাডার থেকে দুইজন প্রার্থী বাদ পড়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন থেকে প্রকাশিত গেজেট পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। গেজেট অনুযায়ী পুলিশ ক্যাডার থেকে বাদ পড়া প্রার্থীদের রোল নম্বর হলো ১১১৩৬২৩৮ ও ১১০৩০৫৮৫। সিরিয়ালে রোল দুটি ৩৫ ও ৪৯ নম্বরে রয়েছেন।

একই গেজেটে এডমিন ক্যাডার থেকে বাদ পড়া প্রার্থীদের রোল নম্বরগুলো হলো- ১১০১৫০৪৫, ১১০১২২৬৯, ১১০১৮৯২১, ১১১৩৫৫৫৪, ১১০৩৭৮৯১ এবং ১৮০০৫৭১১। গেজেটের আগে চূড়ান্ত ফলাফলে তারা যথাক্রমে ২১, ৩৯, ৯৬, ১১৬, ১১৭ ও ২০৫ নম্বর সিরিয়ালে ছিলেন।

পাশাপাশি গেজেটেও পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ারও চূড়ান্ত গেজেটে বাদ পড়েন।

শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত এবং এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পাঁচ লক্ষ কর্মচারী নিয়োগ নিয়ে জনপ্রশাসনমন্ত্রীকে হাসনাত—‘দয়…
  • ১০ নভেম্বর ২০২৬
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২ হাজার ৬৭ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য কমিউটার ট্রেনের ভাড়া ২৫ শতাংশ ছাড় দেওয়ার…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
  • ১০ নভেম্বর ২০২৬
এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950