অভিজ্ঞতা ছাড়াই এইচএসসি পাসে চাকরি, বেতন ২২ হাজার

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৮ PM
চাকরি

চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) । প্রতিষ্ঠানটির ফায়ার ফাইটার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৫টি

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। থাকছে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুয়েটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুযোগ।

পদের নাম: ডেটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর

পদ সংখ্যা: ৭টি 

আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। থাকছে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুয়েটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুযোগ।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে উভয় পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬