এবার দেড় মাস পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৬:১১ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রেকর্ড ফেল করায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়া হবে। এ অবস্থায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ অনুরোধ করেছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এদিকে, সভার পর একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর খবর পাওয়া গেছে। সর্বশেষ আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দেড় মাস পিছিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।

ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ku.ac.bd) প্রকাশ করা হবে।

এর আগে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এবার সেই পরীক্ষা দেড় মাস পেছাল।

৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান
  • ১০ নভেম্বর ২০২৬
খালেদা জিয়ার ‘প্রতিশ্রুতি’ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে …
  • ১০ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950