পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি, বেতন ৩৮,৬৪০

২৯ আগস্ট ২০২২, ০৩:০১ PM
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ © সংগৃহীত

সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে অস্থায়ী ভিত্তিতে লোক নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: সরবরাহ কর্মকর্তা

পদসংখ্যা: ৬

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। পণ্য পরিবহন, গুদামজাতকরণ এবং পণ্য ক্লিয়ারিংয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা : প্রার্থীদের ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: ১৭ বিভাগে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেবে বিইউপি

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে পরিচালক (উপকরণ ও সরবরাহ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ০৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫- এই ঠিকানায়।

আবেদন ফি : মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২৭৮১-০০০০-২০৩১ কোডে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬