এইচএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৬৪০০০

১৮ আগস্ট ২০২২, ০৮:৪৪ AM
মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস © টিডিসি ফটো

এইচএসসি পাসে ফ্যাসিলিটি মেইনটেন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্প্রতি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক (ভেহিকল রেকর্ড)। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে কমপক্ষে দুই বছর ক্লার্ক, কাস্টমার সার্ভিস ও  আন্তর্জাতিক সংস্থায় রেকর্ড কিপিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষা সংক্রান্ত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়াও প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

আবেদন যেভাবে : এ পদে আবেদন করার জন্য প্রার্থীদের রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিট থাকতে হবে। সনদপত্র থাকতে হবে, তবে শুধু ট্রান্সক্রিপ্ট গ্রহণযোগ্য নয়। পাসপোর্ট বা এনআইডির কপি থাকতে হবে। এছাড়া সার্টিফিকেট বা লাইসেন্স এর কপি থাকতে হবে।আগ্রহীদের আবেদন করতে হবে দূতাবাসের ওয়েব সাইটের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৯ আগস্ট, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : ৬৪০০০ টাকা। সপ্তাহে ৪৫ ঘণ্টা কাজ করতে হবে। এছাড়াও নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬