ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

২১ জানুয়ারি ২০২২, ০৩:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক পদে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। ১৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন জমা নেয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

কাজের ধরন: পূর্ণকালীন

আরও পড়ুন: ৫০ জনকে নিয়োগ দেবে তথ্য অধিদপ্তর, বেতন ৩০ হাজার

পদের বিবরণ:

পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগ: ভূগোল ও পরিবেশ বিভাগ

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ভূগোল ও পরিবেশ বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় অথবা কোনো উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে প্রার্থীর কমপক্ষে ৭ বছরের শিক্ষাদান এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। মৌলিক গবেষণা থাকতে হবে।

মাসিক বেতন: ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা

আবেদন ফি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ১০০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জনবল নেবে, গ্রেড ১৩

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, প্রশংসাপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২২।

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬