চাকরির আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করার দাবি

১১ জানুয়ারি ২০২২, ০৩:৩৩ PM
৪ দফা দাবিতে সমাবেশ

৪ দফা দাবিতে সমাবেশ © সংগৃহীত

সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করাসহ ৪ দফা দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো- সরকারি সবধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি; নিয়োগ পরীক্ষা (প্রিলিমিনারি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে; একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা আরও জানান, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এ দেশের যুব প্রজন্মের প্রত্যাশা একটু ভিন্ন মাত্রাই থাকে। আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনি ইশতেহারে উল্লেখ করা হয়, পরিস্থিতি অনুযায়ী বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু চরম দুর্ভোগে দীর্ঘ সেশনজট ও করোনায় প্রায় ২ বছরের ক্ষতিগ্রস্থ হওয়া চরম বাস্তবতার মাঝেও ৩ বছর আগে ছাত্র সমাজকে দেওয়া সরকারের নির্বাচনি ইশতেহার এখনও বাস্তবায়িত হয়নি। ইশতেহারের বাস্তবায়ন যুব সমাজের প্রাণের দাবি।

সমাবেশে উপস্থিত ছিলেন সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের আব্দুল্লাহ-আল-মামুন, ওমর ফারুক, মানিক হোসেন রিপন, সাদেকুল মিলন, নিতাই সরকার, তাসলিমা লিমা, তানভির হোসেন, আনোয়ার সাকিন, ইমতিয়াজ হোসেন, ইবনে তানজির, এম এ আলী, অক্ষয় রায়, ফকির আল মামুন, শারমিন সুলতানা, সুমনা রহমান, মার্জিয়া মুন, সায়রা হক, সাজিদ রহমান ও মইনুল হোসেন।

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬