একাধিক পদে চাকরির সুযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

০৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৩ PM
 জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

পদের বিবরণ:

পদের নাম: সহকারী অধ্যাপক
পদ সংখ্যা: ২টি
বিভাগ: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (১টি) ও নাট্যকলা বিভাগ (১টি)।

পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ১টি
বিভাগ: ফার্মেসি বিভাগ

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক কাল

পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ২টি
বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলিসহ আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ/ প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন (৩) কপি রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি পৌঁছাতে হবে।

আরও পড়ুন: আইভীর বিপক্ষে কাজ করায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আবেদন ফি: সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০ টাকা, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদের জন্য ৬০০ টাকা শিওর ক্যাশ/ নগদ/ রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬