‘দেখতে ভালো’ নায়ক খুঁজছে জাজ মাল্টিমিডিয়া © সংগৃহীত
সিনেমার জন্য নতুন নায়ক খুঁজছে প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সোমবার (১৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাজ মাল্টিমিডিয়া
আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে ডিগ্রি পাস বা অধ্যায়নরত হতে হবে। যোগ্য বাংলাদেশি যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই দেখতে ভালো হতে হবে।
পড়ুন: এইচএসসি পাসে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি, আবেদন অনলাইনে
বয়স: ২৩-২৭ বছর
উচ্চতা: কমপক্ষে ৫.৯'
নাগরিকতা: বাংলাদেশি
আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীদের [email protected]এ ঠিকানায় ইমেইল পাঠাতে হবে। আবেদনের সঙ্গে ১ কপি ফুল ছবি ও ১ কপি ক্লোজ ছবি পাঠাতে হবে।
পড়ুন: বাণিজ্য মেলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ইমেইলে পাঠানোর নিয়ম-
Name:
Date of birth:
Hight:
Weight:
Marriage status:
Present add:
Permanent add:
Education:
Acting (if you have):
Car drive:
Mobile:
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২১
পড়ুন: বাংলাদেশ ডেন্টাল কলেজে ৫ পদে চাকরির সুযোগ
জাজ মাল্টিমিডিয়া হচ্ছে একটি বাংলাদেশী চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। ২০১১ সালে আব্দুল আজিজ কর্তৃক কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১২ সালের অক্টোবরে তাদের প্রথম চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়।
এটি বাংলা ভাষারি একটি অন্যতম বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও। ডুব চলচ্চিত্রের মাধ্যমে স্টুডিওটি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশার সাথে চুক্তিবদ্ধ হন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।