৬৫ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৮, আবেদন শুরু ১৫ নভেম্বর

১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ PM
কর অঞ্চল-১৮, ঢাকা

কর অঞ্চল-১৮, ঢাকা © টিডিসি সম্পাদিত

ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য ৭ ক্যাটাগরিতে ৬৫ জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-১৮, ঢাকা। গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত এসব পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

গত ১০ নভেম্বর কর অঞ্চল-১৮, ঢাকার উপকর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠান: কর অঞ্চল-১৮, ঢাকা

পদসংখ্যা: ৭ ক্যাটাগরিতে ৬৫ জন

চাকরির ধরন: অস্থায়ী

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদন শেষ: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা

পদ ও যোগ্যতার বিবরণ

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

২. ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৩;বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।

৩. প্রধান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ

৪. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।

আরও দেখুন: পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্টম শ্রেণি পাস থেকে

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৩টি

গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থাকবে মাসিক ভাতা

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৮-এর টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950