জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে

১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ PM
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জবি শাখা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জবি শাখা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদে © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ানকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। 

উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও খবর: তিন ডেপুটি রেজিস্ট্রারকে সরাসরি ‘সহকারী অধ্যাপক’ বানাচ্ছে বিশ্ববিদ্যালয়টি, ইউজিসি-হাইকোর্টকে থোড়াই কেয়ার

আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে এজাহারনামায় অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করলে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। ঘটনার পর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ান, এজাহারনামীয় অন্য আসামি এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত
  • ১১ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা…
  • ১১ নভেম্বর ২০২৬
খেজুরসহ ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ…
  • ১১ নভেম্বর ২০২৬
সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ, থমকে যাওয়ার শঙ্কায় সাতক্ষী…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950