রেলওয়েতে ২৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে: রেলমন্ত্রী

১৬ নভেম্বর ২০২১, ০৯:১৬ AM
বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে © ফাইল ফটো

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী দুই থেকে তিনবছরের মধ্যে রেলওয়েতে ২৫ হাজার জনবল নিয়োগ করা হবে। ইতোমধ্যে বেশকিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অদূর ভবিষ্যতে লোকবল নিয়োগে আরও বিজ্ঞপ্তি দেওয়া হবে। রেল দিবস উপলক্ষে সোমবার (১৫ নভেম্বর) কমলাপুরে এক আলোচনা সভায় এ কথা বলেন রেলমন্ত্রী।

১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয়। ২০২০ সাল থেকে তাই ১৫ নভেম্বরকে ‘রেল দিবস’ হিসেবে পালন করছে রেলপথ মন্ত্রণালয়। এদিকে, সোমবার দেশজুড়ে বিভিন্ন স্টেশনে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

রেলে একসময় জনবল ছিল ৪০ হাজারের বেশি। সংস্থাটিতে অনুমোদিত জনবল ৪৭ হাজার ৭০৩ জন হলেও ২৫ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

রেল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, শুধু জনবল নিয়োগ নয়, বর্তমান কর্মীদের সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। রেলের অনেক সম্পদ রয়েছে। এর সঠিক ব্যবহার করতে হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, পর্যায়ক্রমে সব রেললাইনেকে ব্রডগেজে রুপান্তর করা হবে। আন্তর্জাতিক রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। সেজন্য অভ্যন্তরীণ রেলব্যবস্থা ঢেলে সাজানো হবে।

রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় রেল সচিব সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950