ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগরি বোর্ডের ডিপ্লোমাধারীরা

১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ PM
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন ও চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন ফার্মা টেকনোলজি বা ডিপ্লোমা-ইন ফার্মেসি টেকনোলজি কোর্স সম্পন্নকারীরা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল থেকে ডিপ্লোমা-ইন-ফার্মেসির সমতুল্যতা এবং ‘বি’ ক্যাটাগরিতে নিবন্ধন পাবেন না। এ বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে কাউন্সিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সংশ্লিষ্ট কোর্সে উত্তীর্ণদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে কাউন্সিলের ১৬তম, ১৭তম ও ৪৮তম সাধারণ সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব সিদ্ধান্তের আওতায় সরকারি হাসপাতালে ছয় মাসের প্রশিক্ষণ এবং কাউন্সিলের অধীনে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে তাঁদের ডিপ্লোমা-ইন-ফার্মেসির সমতুল্যতা ও ‘বি’ ক্যাটাগরিতে নিবন্ধন দেওয়ার সুযোগ রাখা হয়।

তবে এসব সিদ্ধান্ত ‘অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) আইন, ২০১৩’ এবং ‘ফার্মেসি অধ্যাদেশ, ১৯৭৬’-এর ১৭, ১৮, ১৯ ও ২৪(খ) ধারার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ৮৬তম সাধারণ সভায় আগের সিদ্ধান্তগুলো বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে এখন থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন বা চার বছর মেয়াদি সংশ্লিষ্ট ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীরা কাউন্সিলের মাধ্যমে ডিপ্লোমা-ইন-ফার্মেসির সমতুল্যতা কিংবা ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাওয়ার সুযোগ পাবেন না।

বিষয়টি সংশ্লিষ্টদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সভাপতি, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সহ-সভাপতি, কাউন্সিলের এক্রেডিটেশন ও এডুকেশন কমিটির সভাপতি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950