ডিআইইউর ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ PM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ)

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) © ফাইল ছবি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যাচেলর অব ফার্মেসি (অনার্স) ও এলএলবি (অনার্স) প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ২১তম কাউন্সিল সভায় প্রোগ্রাম দুটিকে এ স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি পৃথক অ্যাক্রেডিটেশন কমিটির মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেয় বিএসি। অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ এর নীতি ৭ ও তফসিল ২ অনুসরণ করে প্রোগ্রাম দুটিকে সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ স্বীকৃতির মাধ্যমে ডিআইইউর সংশ্লিষ্ট দুই প্রোগ্রামের একাডেমিক মান, শিক্ষা কার্যক্রম, শিক্ষক, অবকাঠামো ও গবেষণাসহ বিভিন্ন মানদণ্ড মূল্যায়নের বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

 এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, দুই বিষয়ে অ্যাক্রেডিটেশন পেয়ে আমরা আনন্দিত। অ্যাক্রেডিটেশন পাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, দুটি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ অর্জন ডিআইইউর উচ্চশিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

ট্যাগ: ডিআইইউ
পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬