শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ

১১ নভেম্বর ২০২৬, ০৮:২২ PM
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ

শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ © সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন শমিত সোম। তার গোলে ১-০ ব্যবধানে লিড নিয়েছে হামজা চৌধুরীর দল।

হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তার ক্লিয়ার করা বল শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিতের কাছে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় বল জালে জড়ান এই মিডফিল্ডার। তাতেই ম্যাচের শুরুতে লিড পেয়ে যায় বাংলাদেশ।

এর আগে চতুর্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। রাকিবের ক্রস প্রায় পৌঁছে গিয়েছিল হামজার কাছে। তবে শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেনের বাধায় সেই আক্রমণ পূর্ণতা পায়নি। ফিরতি বল পেয়ে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করেন রাকিব। এ সময় বক্সের ঠিক সামনে ফাউলের শিকার হন তিনি। ফ্রি-কিক থেকে হামজার নেওয়া শট অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিন ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। শুরুতেই বক্সের ভেতরে ক্রস করেছিলেন রাকিব, কিন্তু বল ধরার মতো সতীর্থকে পাননি তিনি। তবে আক্রমণের সেই ধারাবাহিকতা ধরে রেখেই অষ্টম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ।

এদিকে এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন হামজা। একাদশে ফিরেছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও। সবমিলিয়ে ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950