রেলওয়েতে ২৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে: রেলমন্ত্রী

১৬ নভেম্বর ২০২১, ০৯:১৬ AM
বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে © ফাইল ফটো

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী দুই থেকে তিনবছরের মধ্যে রেলওয়েতে ২৫ হাজার জনবল নিয়োগ করা হবে। ইতোমধ্যে বেশকিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অদূর ভবিষ্যতে লোকবল নিয়োগে আরও বিজ্ঞপ্তি দেওয়া হবে। রেল দিবস উপলক্ষে সোমবার (১৫ নভেম্বর) কমলাপুরে এক আলোচনা সভায় এ কথা বলেন রেলমন্ত্রী।

১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয়। ২০২০ সাল থেকে তাই ১৫ নভেম্বরকে ‘রেল দিবস’ হিসেবে পালন করছে রেলপথ মন্ত্রণালয়। এদিকে, সোমবার দেশজুড়ে বিভিন্ন স্টেশনে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

রেলে একসময় জনবল ছিল ৪০ হাজারের বেশি। সংস্থাটিতে অনুমোদিত জনবল ৪৭ হাজার ৭০৩ জন হলেও ২৫ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

রেল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, শুধু জনবল নিয়োগ নয়, বর্তমান কর্মীদের সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। রেলের অনেক সম্পদ রয়েছে। এর সঠিক ব্যবহার করতে হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, পর্যায়ক্রমে সব রেললাইনেকে ব্রডগেজে রুপান্তর করা হবে। আন্তর্জাতিক রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। সেজন্য অভ্যন্তরীণ রেলব্যবস্থা ঢেলে সাজানো হবে।

রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় রেল সচিব সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬