সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন

১১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ PM
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫ © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন তারাটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করেন। পরে সদর ও মুক্তাগাছা থানায় খবর দেওয়া হলে দুই থানার পুলিশের সমন্বয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, বিটুলের কাছ থেকে আরও তথ্য জানতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
কোন ইউনিয়নে কবে ভোট, ঘোষণার তারিখ জানাল ইসি
  • ১১ নভেম্বর ২০২৬
যুবদলের দু'পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ
  • ১১ নভেম্বর ২০২৬
শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950