শিক্ষকের পা ধরেও রেহাই পাইনি ২ এতিম শিশু, ভিডিও ভাইরাল

১৬ নভেম্বর ২০২১, ০৯:১৪ AM
শিক্ষকে পা ধরেও রেহাই পাইনি ২ এতিম শিশু

শিক্ষকে পা ধরেও রেহাই পাইনি ২ এতিম শিশু © সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের দুটি এতিম শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, স্টিলের স্কেল দিয়ে ২ মিনিটে ৬ সেকেন্ডে ৩২টি আঘাত করেছেন ১০-১১ বছরের শিশু দুটিকে। বেধড়ক পিটুনি সহ্য না করতে পেরে শিশুটি পা ধরে ফেলে শিক্ষকের। তারপরও রেহাই পায়নি।

সম্প্রতি এমন ঘটনা ঘটিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মো. আব্দুল মুকিত। সুনামগঞ্জের ছাতক উপজেলার হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম মো. আব্দুল মুকিত একই উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ওই মাদ্রাসায় নিয়োগ পান।

এ ঘটনায় সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ওই শিক্ষকও ইতোমধ্যে অন্য একটি মাদরাসায় চাকরি নিয়েছেন বলে জানা গেছে। তবে এলাকার অনেকে জানিয়েছেন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে পরিচালনা পরিষদ।

ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেছেন, ঘটনাটি ৬ থেকে ৭ দিন আগের। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬