কোচ নিয়োগ দেবে বিকেএসপি, বেতন ৩৫ হাজার টাকা

১৬ নভেম্বর ২০২১, ০৮:৫৯ AM
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) © ফাইল ছবি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিকেএসপির অধীন ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান’ কর্মসূচিতে অস্থায়ী ভিত্তিতে ৭ জন কোচ নিচ্ছে। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: কোচ

পদসংখ্যা: ৭ জন (আর্চারি ১, হকি ১, কারাতে ১, টেবিল টেনিস ১, স্কোয়াশ ১, বক্সিং ১ ও উশু ১)।

আবেদনের যোগ্যতা:
স্নাতক ডিগ্রিসহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান খেলোয়াড়, জাতীয় দলের প্রশিক্ষক, কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, কোচ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত হলে ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন হবে না।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

মাসিক বেতন: ৩৫ হাজার টাকা

যেভাবে আবেদন:
বিকেএসপির নির্ধারিত ফরমে নিজ হাতে আবেদন ফরম পূরণ করতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা ৩ কপি ছবিসহ ডাকযোগে বা অফিসে রাখা বক্সে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার পে–অর্ডার জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানি, আশুলিয়া, সাভার, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬