৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

১১ নভেম্বর ২০২১, ০৯:০৮ PM
৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল © ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের সত্যতা মেলায় প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্কর) রাতে বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আজিজুল হক।

তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর ৪৭টি কেন্দ্রে বেলা ৩টা থেকে বেলা ৪টা পর্যন্ত ঘন্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৫১১ পদের বিপরীতে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন প্রার্থী ছিলেন। 

পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন প্রার্থীরা। এ নিয়ে ফেসবুকের চাকরিকেন্দ্রীক গ্রুপগুলোতে শুরু হয় সমালোচনা। পরীক্ষার আগেই হাতে লেখা ও কম্পিউটারে টাইপ করা উত্তরপত্র ফাঁস হয়েছে বলে দাবি অংশ নেওয়া প্রার্থীদের। তারা জানান, এর আগেও পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। তাই এই নিয়োগ পরীক্ষা বাতিল করে এই বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নেওয়ার দায়িত্ব আর না দেওয়ার দাবি তাদের।

সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬