বাংলাদেশ পুলিশ

যোগ্যরাই এবার কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে: বেনজির

০৮ নভেম্বর ২০২১, ০৮:০৭ PM
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ © সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘নতুন নিয়োগবিধির ফলে মেধাবী ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। এ পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর আমাদের কানে আসেনি।’ ‍

আজ সোমবার (০৮ নভেম্বর) নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড় এলাকায় নবনির্মিত পুলিশ শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে প্রধানমন্ত্রী পুলিশ কল্যাণ তহবিল গঠন করে দিয়েছেন। পুলিশ কল্যাণ তহবিল গঠনের ফলে পুলিশ সদস্যরা নানাভাবে উপকৃত হচ্ছেন।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশে নানা ধরণের বাণিজ্যিক উদ্যোগের অংশ হিসেবে নওগাঁয় পুলিশ শপিং মল করা হয়েছে। ফলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ আধুনিক ও ভালো পরিবেশে নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী কিনতে পারবেন।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬