শিক্ষক নিয়োগ দেবে জাবি, বেতন সর্বোচ্চ ৬৭ হাজার

১৪ অক্টোবর ২০২১, ০৯:১২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ এবং একটি ইনস্টিটিউটে মোট ১০ জন প্রভাষক ও একজন সহকারী অধ্যাপক নিয়েগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ
পদের নাম ও সংখ্যা: প্রভাষক ২ জন (স্থায়ী)

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ
পদের নাম ও সংখ্যা: প্রভাষক ৩ জন (স্থায়ী) এবং অস্থায়ী ৩ জন প্রভাষক

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
পদের নাম ও সংখ্যা: সহকারী অধ্যাপক ১ জন এবং প্রভাষক ২ জন (অস্থায়ী)

বেতন স্কেল:
সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
সহকারী অধ্যাপক: এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫–এর স্কেলে ৪.২৫। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ও স্নাতকোত্তর। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৪–এর স্কেলে ৩.৬০ থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে চার বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

প্রভাষক:

এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫–এর স্কেলে ৪.২৫। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। উভয় পরীক্ষায় জিপিএ ৪–এর স্কেলে ৩.৬০ থাকতে হবে।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে প্রভাষক পদে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫–এর স্কেলে ৪.২৫। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস/পরিসংখ্যান/নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। উভয় পরীক্ষায় জিপিএ ৪–এর স্কেলে ৩.৬০ থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমের ঠিকানা: https://www.juniv.edu.bd

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬