সোনালী ব্যাংক: অফিসার পদে এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

১২ অক্টোবর ২০২১, ০৩:০২ PM
সোনালী ব্যাংক লিমিটেড

সোনালী ব্যাংক লিমিটেড © ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংকের অফিসার (আইটি) পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২১ অক্টোবর ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের ওই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।

রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের এ ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/ থেকে ডাউনলোড করা যাবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস অথবা প্রবেশপত্রের একাধিক কপি নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬