পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

০৮ অক্টোবর ২০২১, ১২:১০ PM
পুলিশ

পুলিশ © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কতজন নেওয়া হবে বিজ্ঞপ্তিতে তা এখনো বলা হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসআই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি। আর আবেদনকারীর বয়সসীমা ধরা হয়েছে ১৯ থেকে ২৭ বছর। অতিরিক্ত যোগ্যতা হিসেবে পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন
  • ১৩ আগস্ট ২০২৬