একদিনে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধে প্রজ্ঞাপন জারি হবে

০৭ অক্টোবর ২০২১, ০৫:৪৪ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ফটো

একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হওয়ায় আবেদন করেই অনেকেই চাকরির পরীক্ষায় বসতে পারছেন না। এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিনে একাধিক চাকরির পরীক্ষা বন্ধে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, চাকরি প্রার্থীদের সমস্যার কথাটি আমরা বিবেচনায় নিয়েছি। দ্রুত বিষয়টির সমাধান করা হবে। আমরা এ বিষয়ে একটি সার্কুলার দেব।

প্রসঙ্গত, করোনার কারণে ১৮ মাস সব ধরণের নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এতে একই দিনে একাধিক পরীক্ষা হচ্ছে। ফলে টাকা দিয়ে আবেদন করেও পরীক্ষায় অংশ নিতে পারছেন না চাকরিপ্রত্যাশীরা।

অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন
  • ১৩ আগস্ট ২০২৬
৭ লাখ ৫৬ হাজার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
  • ১৩ আগস্ট ২০২৬