শিক্ষা ক্যাডারে ১২৩৪ জন সহযোগী অধ্যাপকে পদোন্নতি পাচ্ছেন

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৭ PM

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার এ তালিকা প্রকাশ করা হয়। সংশোধিত খসড়া তালিকায় বিভিন্ন বিষয়ের ১ হাজার ২৩৪ জন সহকারী অধ্যাপকের নাম রয়েছে।

তালিকায় থাকা কোন সহকারী অধ্যাপক মৃত্যুবরণ করলে, চাকরি থেকে অবসর গ্রহণ করলে, বিনা অনুমতিতে কর্মস্থলের বাইরে অবস্থান করলে অথবা তার নামে বিভাগীয় মামলা চলমান থাকলে সে সংক্রান্ত তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।   

এর আগে ৬ আগস্ট বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের সহকারী অধ্যাপকদের জেষ্ঠ্যতার খসড়া তালিকা প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তখন তালিকায় থাকা সহকারী অধ্যাপকদের তথ্য পাঠাতে বলা হয়েছিলো কর্মকর্তাদের।

কর্মকর্তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক সংশোধিত খসড়া তালিকা প্রকাশ করা হয়। তখন জেষ্ঠ্যতার আপত্তি সংক্রান্ত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৯ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছিলো। কর্মকর্তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকার তথ্য সংযোজন বিয়োজন করে ২৬ সেপ্টেম্বর তা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

তালিকাটি দেখতে ক্লিক করুন

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage