সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে

১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ AM
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে

সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে একাধিক পদে নিয়োগ দেওয়া হবে। 

প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক (স্থায়ী) পদে ১৮ জন, নার্সারি ও কেজি শ্রেণির জন্য সহকারী শিক্ষক পদে ৪ জন এবং শিখন সহকারী পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া আইটি অ্যানালিস্ট, অফিস সহকারী, ভারী গাড়ির চালক, সিকিউরিটি গার্ড, ইউএসএম এবং স্কুলবাস হেলপার পদেও জনবল নেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে

পদসংখ্যা: ৪৫ জন 

আবেদন শেষ: ২৮, নভেম্বর ২০২৬।

পদের নাম, পদসংখ্যা, বেতন ও যোগ্যতা:

১. সহকারী শিক্ষক (স্থায়ী): ১৮টি।

বিষয়: বাংলা ২টি, ইংরেজি ৪টি, গণিত ৪টি, বিজ্ঞান (পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান) ২টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২টি, ইসলাম শিক্ষা ২টি এবং আইসিটি ২টি।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-১০, ৩২,০০০-৭৭,৩০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৪ বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

আরও দেখুন: ব্যানবেইসে বড় নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাসে

২. সহকারী শিক্ষক (স্থায়ী): ৪টি।

শুধুমাত্র নার্সারি ও কেজি শ্রেণির জন্য।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-১০, ৩২,০০০-৭৭,৩০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ৪ বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

৩. শিখন সহকারী: ৮টি।

শুধুমাত্র প্লে-গ্রুপ, নার্সারি ও কেজি শ্রেণির জন্য।

বেতন: নির্ধারিত ১০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজিতে পারদর্শী এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি

৪. আইটি অ্যানালিস্ট: ১টি।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-১০, ৩২,০০০-৭৭,৩০০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৪ বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী: ১টি।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-১৪, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। (সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক।)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাস। 

আরও দেখুন: খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

৬. ড্রাইভার (হেভি): ১টি।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-১৫, ২২,৮০০-৫৫,২০০ টাকা। (সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক।)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। ভারী গাড়ি চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং বৈধ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। 

৭. সিকিউরিটি গার্ড: ২টি।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা। (সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক।)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অথবা জেএসসি পাস। বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বাভাবিক নিয়মে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: ৪,০২৫ পদে সরকারি চাকরির চলমান ৫৮ নিয়োগ

৮. ইউএসএম: ৪টি।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা। (সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক।)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অথবা জেএসসি পাস। বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বাভাবিক নিয়মে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

৯. স্কুলবাস হেলপার: ৬টি।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

বেতন: নির্ধারিত ৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। বাস হেলপার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল

বয়সসীমা: বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। তবে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

আবেদনপত্র অধ্যক্ষ ও সদস্য সচিব, সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ বরাবর আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। 

আবেদন ফি:  ১ ও ২ নং পদের জন্য ৫০০ টাকা এবং ৩ থেকে ৬ নং পদের জন্য ৩০০ টাকা।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি এখানে দেখুন। 

সূত্র: সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950